• গেস্ট ব্লগিং করুন
  • ইংরেজি সংস্করণ
Monday, May 25, 2026
  • Login
Engr Rakibul islam Nayon
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
Engr Rakibul islam NayoN
No Result
View All Result
Home ভিসা তথ্য

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার অজানা তথ্য

by ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন
January 4, 2025
in ভিসা তথ্য
Reading Time: 1 min read
A A
0
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুন
Rate this post

জেনে নিন যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার অজানা তথ্য । আসুন এ বিষয়ে আজকে বিস্তারিত জানা যাক। সাধারণত যে ব্যক্তি আমেরিকায় অভিবাসী হতে চান, তাকে অভিবাসী ভিসার জন্য আবেদন করার আগে তার কাছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) অনুমোদিত একটি পিটিশন অবশ্যই থাকতে হবে। পিটিশনটি হয় কোনও যোগ্য নিকটাত্মীয়কে ফাইল করতে হবে অথবা কোনও সম্ভাব্য নিয়োগকর্তাকে ইউএসসিআইএসের অফিসে দাখিল করতে হবে।  ভিসা তথ্য সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন। 

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার অজানা তথ্য

অভিবাসী পিটিশন ফাইল করার বিষয়ে নির্দিষ্ট তথ্যাবলি ইউএসসিআইএসের ওয়েবসাইটে দেয়া আছে। যেসব ব্যক্তির কাছে অনুমোদিত পিটিশন ও অগ্রাধিকার তারিখ (ঢ়ৎরড়ৎরঃু ফধঃব) আছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন আছে (যদি প্রযোজ্য হয়), তাহলে তিনি একটি অভিবাসী ভিসা বা কে (ক) অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ।

২০১১ সালের ১৫ আগস্ট থেকে কার্যকর পিটিশনের কেউ যদি বাংলাদেশে বসবাস করেন, যেখানে ইউএসসিআইএসের কোনো অফিস নেই, তাদের অবশ্যই ইউএসসিআইএস শিকাগো লকবক্সে ডাকযোগে ফরম আই- ১৩০ পাঠাতে হবে। যেসব মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ইউএসসিআইএসের উপস্থিতি নেই, তারা কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে ফরম আই- ১৩০ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করতে সক্ষম যেমনটা নিচে বলা হয়েছে।

২০১১ সালের ১৫ আগস্টের আগে অন্যান্য দেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যেখানে ইউএসসিআইএসের উপস্থিতি নেই, সেখানে যেসব ফরম- ১৩০ যথাযথভাবে ফাইল করা হয়েছিল, সেগুলো এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না।

নিয়মিত মেইল পাঠানোর জন্য ইউএসসিআইএস শিকাগো লকবক্সের ঠিকানা: ইউএসসিআইএস, পি.ও. বক্স ৮০৪৬২৫, শিকাগো, আইএল ৬০৬৮০-৪১০৭

আরও পড়ুন

Malaysia immigration question

Malaysia Immigration Questions: ইংরেজিতে কী ধরনের প্রশ্ন হয়?

July 6, 2025
তাইওয়ান ভিসা

বাংলাদেশীদের জন্য তাইওয়ান ভিসা প্রয়োজনীয়তা কি কি ??

November 11, 2024
জর্ডান ভিসার

জর্ডান ভিসার প্রয়োজনীয়তা এবং আবেদনের ধাপ। 

November 8, 2024
গ্রীস ভিসা

বাংলাদেশ থেকে গ্রীস ভিসা !!

January 4, 2025

এক্সপ্রেস মেইল ও কুরিয়ার পাঠানোর জন্য ইউএসসিআইএস শিকাগো লকবক্সের ঠিকানা:

ইউএসসিআইএস, এটিটিএন: আই-১৩০, ১৩১ সাউথ ডিয়ারবর্ন-তৃতীয় তলা, শিকাগো, আইএল ৬০৬০৩-৫৫১৭

শিকাগো লকবক্সে কীভাবে ফরম আই- ১৩০ ফাইল করতে হবে, সে বিষয়ে আরও অধিক তথ্যের জন্য ইউএসসিআইএস-এর ওয়েবসাইট দেখুন যঃঃঢ়://িি.িঁংপরং.মড়া বা আমেরিকায় ১-৮০০-৩৭৫-৫২৮৩ নম্বরে টেলিফোন করে ইউএসসিআইএসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর থেকে কার্যকর, যে সব ব্যক্তি বিদেশ থেকে অভিবাসী ভিসা পেয়েছেন তাদের আমেরিকায় যাত্রা করার আগে অনলাইনে ইউএসসিআইএসকে ২২০ ডলার অভিবাসী ভিসা ফি জমা দিতে হবে। তবে সম্ভাব্য দত্তক গ্রহণকারী অভিভাবক যাদের সন্তান অনাথ বা হেগ পদ্ধতির মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছে, বিশেষ করে ইরাকি ও আফগান অভিবাসী যারা মার্কিন সরকারের দ্বারা নিযুক্ত, ফেরত আসা বাসিন্দা এবং যাদেরকে (ক) ভিসা দেয়া হয়েছে, তাদের কাছ থেকে এই ফি নেওয়া হয় না। ইউএসসিআইএস অভিবাসী ফি-এর বিষয়ে নিচের ইউএসসিআইএস ওয়েবসাইটে বিশদ বিবরণী আছে। যদি এ বিষয়ে কেউ আরও বেশি জানতে চান তাহলে িি.িটঝঈওঝ.মড়া/রসসরমৎধহঃভবব তিনি এই সাইট ভিজিট করতে পারেন।

২০১১ সালের ১৫ আগস্ট থেকে আবেদনকারী যারা বিশ্বাস করেন যে, তাদের পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে সেটিকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা উচিত, তারা কনস্যুলার বিভাগকে দরখাস্ত গ্রহণ করার অনুরোধ করতে পারেন। প্রতিটি অনুরোধকে পৃথকভাবে মূল্যায়ন করা হবে।

যে আবেদনকারী ফরম আই-১৩০ দাখিল করতে চান, তাদের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করে ব্যতিক্রমী পরিস্থিতির জন্য বিবেচনা করার অনুরোধ করতে হবে এবং পরিস্থিতিটাকে বিশদে বর্ণনা করতে হবে। এরপর কনস্যুলার বিভাগ এই ব্যতিক্রম হিসাবে গণ্য করার অনুরোধটিকে ইউএসসিআইএস-এর আঞ্চলিক দপ্তরে পাঠিয়ে দেবে। আঞ্চলিক দপ্তরও যদি ব্যতিক্রম হিসেবে গণ্য করার আবেদনকে যুক্তিযুক্ত মনে করে, সে ক্ষেত্রে ইউএসসিআইএসকে সেরকম নির্দেশ প্রদান করবে। যে সব পরিস্থিতি ব্যতিক্রমী হিসেবে গণ্য হতে পারে, তা জানার জন্য ইউএসসিআইএসের ওয়েবসাইট ভিজিট করে দেখা যেতে পারে।

সব আবেদনকারীকে দূতাবাসের অনুমোদিত চিকিৎসকদের মাধ্যমে শারীরিক পরীক্ষা করাতে হবে। দূতাবাস আপনাকে আপনার শারীরিক পরীক্ষার জন্য আপনি কীভাবে সময় নির্ধারণ করবে, সে বিষয়ে নির্দেশনা পাঠাবে। এই জাতীয় নির্দেশগুলো পাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার চেষ্টা করবেন না।

যদি আপনার কাছে দূতাবাসে সাক্ষাৎকারের তারিখ এবং সময় থেকে থাকে, তাহলে আপনাকে সাক্ষাৎকারের জন্য পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুসারে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে উপস্থিত হতে হবে। দয়া করে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নিরাপত্তামূলক সীমাবদ্ধতাগুলো পড়ে নিন। সাক্ষাৎকারে আসার সময় কী কী সামগ্রী আপনি সঙ্গে আনতে পারবেন, কি কি আনতে পারবেন না সে বিষয়ে সাইটে বিস্তারিত উল্লেখ করা আছে। আপনাকে আপনার সাক্ষাৎকারের চিঠি ও আপনার আবেদনকৃত ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

(বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধ কোনও আইনি পরামর্শ নয়। এটি কেবল ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের সন্নিবেশ মাত্র)

সেল: (৯২৯)৩৯১-৬০৪৭

আমাদের YouTube চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এই লিংক থেকে।

Previous Post

ইতালিয়ান লাল পাসপোর্টের অজানা তথ্য

Next Post

বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশে

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

আমি রাকিবুল ইসলাম নয়ন, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, আমি অবসর সময়ে ব্লগিং করে থাকি। আমার ব্লগে আমি প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে লেখালেখি করি। পাশাপাশি, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং সবুজ প্রযুক্তির প্রচার নিয়ে আমি বিশেষভাবে উৎসাহী।প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজতর করার লক্ষ্য নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমার যাত্রা অব্যাহত রয়েছে, এবং আমি সর্বদা নতুন কিছু শিখতে এবং শেয়ার করতে আগ্রহী।

এই বিভাগের আরও লেখা

Malaysia immigration question
ভিসা তথ্য

Malaysia Immigration Questions: ইংরেজিতে কী ধরনের প্রশ্ন হয়?

July 6, 2025
তাইওয়ান ভিসা
ভিসা তথ্য

বাংলাদেশীদের জন্য তাইওয়ান ভিসা প্রয়োজনীয়তা কি কি ??

November 11, 2024
জর্ডান ভিসার
ভিসা তথ্য

জর্ডান ভিসার প্রয়োজনীয়তা এবং আবেদনের ধাপ। 

November 8, 2024
গ্রীস ভিসা
ভিসা তথ্য

বাংলাদেশ থেকে গ্রীস ভিসা !!

January 4, 2025
ইন্দোনেশিয়া
ভিসা তথ্য

বাংলাদেশীদের জন্য ইন্দোনেশিয়া ভিসা। 

November 8, 2024
ব্রাজিল ভিসার
ভিসা তথ্য

ব্রাজিল ভিসার প্রয়োজনীয়তা আবেদন সিস্টেম। 

January 4, 2025
Next Post
বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশে

বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশে

পর্তুগালের শহর ব্রাগা : ইউরোপে সেরা গন্তব্য

পর্তুগালের শহর ব্রাগা : ইউরোপে সেরা গন্তব্য

বিদেশ ভ্রমণ : প্রস্তুতি হবে কেমন?

বিদেশ ভ্রমণ : প্রস্তুতি হবে কেমন?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

লেখকের পছন্দ

Mithun Chakraborty House in Kolkata

Mithun Chakraborty House in Kolkata

March 19, 2025
মৌলিক পরিসংখ্যান সাজেশন

মৌলিক পরিসংখ্যান সাজেশন অর্থনীতি ১ম বর্ষ

January 17, 2025
পর্তুগাল কাস্কাইস শহর

পর্তুগাল কাস্কাইস শহর | Beautiful city of Cascais

January 6, 2025
সুইজারল্যান্ডে কাজের

সুইজারল্যান্ডে কোন কাজের বেতন বেশি ?

January 9, 2025
  • আমার সম্পর্কে
  • শর্ত ও নীতিমালা
  • গোপনীয় নীতি
  • যোগাযোগ করুন

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon