• গেস্ট ব্লগিং করুন
  • ইংরেজি সংস্করণ
Saturday, November 28, 2026
  • Login
Engr Rakibul islam Nayon
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
Engr Rakibul islam NayoN
No Result
View All Result
Home ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণীর বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ : (নমুনা ৪)

by ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন
January 14, 2025
in ষষ্ঠ শ্রেণি
Reading Time: 1 min read
A A
0
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুন
Rate this post

ষষ্ঠ শ্রেণী ­বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নমুনা- ৪ : সবাই যখন খেলে, রিনার ভাই রাজীব তখন পড়তে বসে। আবার সবাই যখন পড়তে বসে, রাজীব তখন ঘুমায়। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাজীব তখন খেলে। আজকাল কী যে করছে ছেলেটা! বয়স সবে চার বছর পূর্ণ হলো। সবকিছুতেই তার এলোমেলো আচরণ। বাবা একদিন কথায় কথায় মাকে বললেন, “আচ্ছা, ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন?” মা হেসে বললেন, “কোথায়! সব কাজ তো এলোমেলো হচ্ছে না। এই যেমন, আমি খাইয়ে দিলে রাজীব সময়মতো খায়।”  মার কথা শুনে বাবা হাসলেন। বললেন, “আরেকটু বড়ো হলে কী করবে, সেটাই দেখার বিষয়।” মা বললেন, “বড়ো হলে সব বুঝতে শিখবে। তখন সময়মতো পড়বে, ঘুমাবে, আর খেলবে।” ( ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর ২৮ পৃষ্ঠা)   ষষ্ঠ শ্রেণির সকল বইয়ের সমাধান পেতে ক্লিক করুন এখানে। 

Table of Contents

Toggle
  • ৬ষ্ঠ শ্রেণীর বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ নমুনা ৪
    • আরও পড়ুন
    • ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ : (নমুনা ৩)
    • ষষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ (নমুনা ২)
    • পঞ্চম অধ্যায়ের সমাধান বাংলা পঞ্চম পরিচ্ছদ ৫ম ষষ্ঠ শ্রেণীর 
    • বাংলা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ সমাধান 
    • ষষ্ঠ শ্রেণী ­বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নমুনা- ৪-অনুচ্ছেদটি গুলো  লিখে ক্রিয়া খুঁজি

৬ষ্ঠ শ্রেণীর বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ নমুনা ৪

উপরের অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। (মূল বইয়ের ২৮ নম্বর পৃষ্ঠা)

উত্তর: খেলে, ঘুমায়, করছে, বসে,করবে,শিখবে, বললেন, হচ্ছে, হেসে, দিলে, খায়, হলে, শুনে, পড়বে, ঘুমাবে, খেলবে।  বি; দ্রষ্টব্য:  এটি শেষে হওয়ার পর তোমার অন্য বন্ধুর সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরে কোনো পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো।

১. ক্রিয়া পদ কাকে বলে?

উত্তর: যে পদ দিয়ে কোন কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। অর্থাৎ, বাক্যের অন্তর্ভুক্ত যে পদ দিয়ে কোন কাজ সম্পাদন করা বা কোন কাজ সংঘটন হওয়াকে বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। যেমন-

আরও পড়ুন

ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ : (নমুনা ৩)

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম

ষষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ (নমুনা ২)

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম

পঞ্চম অধ্যায়ের সমাধান বাংলা পঞ্চম পরিচ্ছদ ৫ম ষষ্ঠ শ্রেণীর 

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম

বাংলা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ সমাধান 

January 14, 2025
  • রাণী বই পড়ছে।
  • বাইরে বৃষ্টি হচ্ছে।
  • রাজা মাঠে খেলছে।
  • জেরিন খাচ্ছে ।

এখানে প্রথম বাক্যে ‘পড়ছে’ শব্দটির মাধ্যমে রাণীকে দিয়ে কোনো কাজ সংঘটিত হওয়াকে বোঝাচ্ছে। আবার ২য় বাক্যে ‘হচ্ছে’ শব্দটির মাধ্যমে বৃষ্টি হওয়াকে বোঝানো হচ্ছে । ৩য় বাক্যটিতে খেলছে শব্দটি দিয়ে কাজ বুঝানো হচ্ছে।  ৪র্থ বাক্যে খাচ্ছে দিয়ে কাজ বুঝাচ্ছে এগুলোই ক্রিয়া।

২. ক্রিয়া পদ কত প্রকার ও কী কী?

উত্তর: ক্রিয়া পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে-

১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা  সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন- পান্না স্কুলে যায়। এখানে ‘যায়’ শব্দটি সমাপিকা ক্রিয়া।

২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া পদ দিয়ে  বাক্যের ভাবের পরিসমাপ্তি বা সমাপ্ত ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, বাক্যে যখন ক্রিয়া দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙক্ষা থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন- আকাশ মাঠে বসে…..। এখানে ‘বসে’ হলো অসমাপিকা ক্রিয়া। কারণ, আকাশ  মাঠে  বসে  কী করবে, তা বাক্যে পুরোপুরি উল্লেখ নেই।

পাঠ থেকে ক্রিয়া খুঁজি

“চিঠি বিলি ছড়া ও “সুখী মানুষ’ নাটক থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো: (মূল বইয়ের ২৯ নম্বর পৃষ্ঠা)

  • ‘চিঠি বিলি’ থেকে পাওয়া যায় যা : চলেছে, লিখছে,কিনে,নিলাম,এসেছে,করতে,গেছে, গিয়ে,ঝড়ছে, ছুটছে, হলো, এসেছে, লিখছে, চলেছে, শুধায়, নামবে, কিনে, আসুক।
  • ‘সুখি মানুষ’ থেকে পাওয়া যায় যা : চাও, বলবেন, বলছো,যান, কোরো, করছি, বলছে, বাঁচবে, বলি, শ্রবণ, করো, বলুন, আনতে, তুলে, পারছি,হয়, জ্বলে, ভেঙে,  ঢেলে, দাও, খেয়েছে, পেলাম, মরবে, পালিয়ে, যাই, খাবে, ডাকবেন, কাটি, বেচি, করছে, বলছে, শোনো, দেখুক, দেখাবেন, যাব,  কাঁদো, হও, জ্বালিয়েছে, পেলাম, মরবে, জবরদস্তুি, পালিয়ে,দেখলে, হাসে, হবে,ছাড়ব, বলবে, বলব,থাকো, পাব, বাড়বে, এসো, দেখো, বাঁচব, ভাবছে, , পাই, কিনি, খেয়ে, সংগ্রহ,পড়ি, হাসছ, হচ্ছে।

ষষ্ঠ শ্রেণী ­বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নমুনা- ৪-অনুচ্ছেদটি গুলো  লিখে ক্রিয়া খুঁজি

একটি বিষয়ের উপর  ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো,। তারপর সেখানে ক্রিয়া শব্দগুলোর নিচে দাগ দাও: (মূল বইয়ের  ২৯ নম্বর পৃষ্ঠা) আমি তাহমিনা আক্তার লিয়া। আমি ষষ্ঠ শ্রেণী তে পড়ি আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে। আমার বাবা একজন সৎ কৃষক আর মা গৃহিণী। আমার চার বোন এক ভাই। সবাই পড়াশোনা করি। 

আমি  ক্লাসে একজন ভালো ছাত্রী হিসেবে পরিচিত। আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে খুব ভালোবাসেন। আমার প্রিয় শখ গাছ রোপণ করা ও মানুষ কে সাহায্য করা। আমি বাবার থেকে টাকা নিয়ে একসাথে আটারো টা গাছ লাগিয়েছি। আমার স্বপ্ন আমি বাহিরে যাবো। ভালো রাষ্ট্রে পড়াশোনা করবো। পরিবারকে ভালো কিছু দিব।

এমন আরে কিছু অনুচ্ছেদ লেখো। তারপর নিজেরা দলগত ভাবে কাজ করো।এক দল আরেক দলের সাথে আলোচনা করো। সবার উত্তরে কোথায় ভিন্নতা আছে খুঁজে বের করো। এভাবে চর্চা করো।আজকের সেশন ছিল ষষ্ঠ শ্রেণী বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ : (নমুনা ৪)

 

Previous Post

ঘরে বসে আয় করার‌‌ জন্য‌ বেস্ট ৫ টি স্কিল।

Next Post

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম ও নীতি 

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

আমি রাকিবুল ইসলাম নয়ন, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, আমি অবসর সময়ে ব্লগিং করে থাকি। আমার ব্লগে আমি প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে লেখালেখি করি। পাশাপাশি, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং সবুজ প্রযুক্তির প্রচার নিয়ে আমি বিশেষভাবে উৎসাহী।প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজতর করার লক্ষ্য নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমার যাত্রা অব্যাহত রয়েছে, এবং আমি সর্বদা নতুন কিছু শিখতে এবং শেয়ার করতে আগ্রহী।

এই বিভাগের আরও লেখা

ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ : (নমুনা ৩)

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় প্রথম পরিচ্ছেদ (নমুনা ২)

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

পঞ্চম অধ্যায়ের সমাধান বাংলা পঞ্চম পরিচ্ছদ ৫ম ষষ্ঠ শ্রেণীর 

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

বাংলা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ সমাধান 

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

৬ষ্ঠ শ্রেণীর বাংলা ৫ম অধ্যায় ৩য় পরিচ্ছেদ সমাধান

January 14, 2025
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম
ষষ্ঠ শ্রেণি

৬ষ্ঠ শ্রেণির বাংলা ৫ম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ সমাধান

January 14, 2025
Next Post
গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম ও নীতি 

গুচ্ছ বিশ্ববিদ্যালয় কয়টি ও

গুচ্ছ বিশ্ববিদ্যালয় কয়টি ও তাদের সিট সংখ্যা কত?

আপনার স্বপ্ন কি নার্স

আপনার স্বপ্ন কি নার্স?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

লেখকের পছন্দ

Dhaka to Kolkata Train Ticket price

Dhaka to Kolkata Train Ticket price

December 23, 2025
ব্যবস্থাপনা ও বিপণন ২য়

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের ৪র্থ অধ্যায় থেকে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

January 16, 2025
ফিনান্স ও ব্যাংকিং ১ম

ফিনান্স ও ব্যাংকিং ১ম পত্র প্রথম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর (PDF)

January 15, 2025
উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ভিসা নীতি প্রয়োজনীয়তা!

January 8, 2025
  • আমার সম্পর্কে
  • শর্ত ও নীতিমালা
  • গোপনীয় নীতি
  • যোগাযোগ করুন

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon