• গেস্ট ব্লগিং করুন
  • ইংরেজি সংস্করণ
Tuesday, July 21, 2026
  • Login
Engr Rakibul islam Nayon
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session
No Result
View All Result
Engr Rakibul islam NayoN
No Result
View All Result
Home পৃথিবী

বিদেশ ভ্রমণ : প্রস্তুতি হবে কেমন?

by ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন
January 7, 2025
in পৃথিবী
Reading Time: 1 min read
A A
0
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুন
Rate this post

জেনে নিন বিদেশ ভ্রমণ : প্রস্তুতি হবে কেমন? আসুন এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাক। কর্মব্যস্ত জীবনে একটুখানি অবসর কে না চায়! অনেক হলো কাজ। এবার একটু ঘুরে আসা যাক। অনেকেই দেশের বাইরে যেতে চান। কিন্তু অনেকে সঠিক গাইডলাইনের অভাবে বিদেশ ভ্রমণের সাহসকরে উঠতে পারেন না। বুঝে উঠতে পারেন না, কোন দেশে যাওয়া যাবে, ভ্রমণের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি কি লাগবে, কেমন খরচ, পড়বে ইত্যাদি। বিদেশ ভ্রমণের সময় মৌলিক কিছু প্রস্তুতি সম্পর্কে জেনে নিই।পৃথিবী সম্পর্কে বিস্তারিত আলোচনা পেতে এখানে ক্লিক করুন। 

বিদেশ ভ্রমণ : প্রস্তুতি হবে কেমন?

পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ

পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ যেকোনো কাজ শুরুর পূর্বশর্ত। আপনি অবসর কাটাবেন। ভ্রমণ করবেন। তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থির করতে হবে, আপনি বিদেশে ভ্রমণে যাবেন। এরপর বাকি কাজ শুরু করতে হবে।

তথ্য সংগ্রহ

কোন দেশে যাবেন তা ঠিক করতে হবে। এই বিষয়ে ভ্রমণে অভিজ্ঞ কারও সাথে নিজের চিন্তা শেয়ার করতে পারেন। জানতে চাইতে পারেন, আপনি কোন দেশে, কীভাবে যেতে পারেন। অনভিজ্ঞ কারও পরামর্শ নেয়া বোকামি হবে।

আরও পড়ুন

হুশড হলিডেজ- ২০২৪

হুশড হলিডেজ- ২০২৪ সিজনের নতুন কর্মক্ষেত্রের প্রবণতা!

January 8, 2025
লিবিয়া দেশ

লিবিয়া দেশ সম্পর্কে অজানা তথ্য?

January 8, 2025
লেবানন দেশ  সম্পর্কে

লেবানন দেশ  সম্পর্কে আকর্ষণীয় তথ্য!

January 8, 2025
উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ভিসা নীতি প্রয়োজনীয়তা!

January 8, 2025

বিশ্ব এখন অনেক বেশি উন্মুক্ত। ইন্টারনেট দুনিয়ায় গুগল করলেই প্রায় সব দেশের তথ্য মেলে। একটু সচেতন হলেই নিজের চেষ্টায় সবকিছু বের করে জেনে নেয়া যায়। যে দেশে যাবেন সে দেশের মুদ্রা, যোগাযোগ ব্যবস্থা, থাকা-খাওয়ার পরিবেশ, স্বাস্থ্যব্যবস্থা, পার্শ্ববর্তী জায়গায় হাসপাতাল ব্যবস্থাপনা প্রভৃতি জেনে নিতে হবে।

নিরাপত্তার দিকটাও খোঁজ নিতে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশে অবশ্যই আপনি পরিবার নিয়ে যেতে চাইবেন না। অথবা দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে। তবে যদি আপনি মানবিক কাজ আর ভ্রমণ একত্রে করতে চান, সেক্ষেত্রে ভিন্ন কথা।

প্রয়োজনীয় কাগজপত্র

বিদেশে ভ্রমণে যাচ্ছেন এটা নিশ্চিত। এবার সংগ্রহ করুন জরুরি কাগজপত্র। এর মধ্যে নিজের জাতীয় পরিচয়পত্র, জব আইডি, পাসপোর্ট নিশ্চিত করে নিন। পাসপোর্টের কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে। এর কম হলে মেয়াদ বাড়িয়ে নিতে হবে।

ভিসা সংগ্রহ

এক দেশ থেকে আরেক দেশে প্রবেশের অনুমতিপত্র বা টিকিট হলো ভিসা। আপনার সকল কাগজপত্র ম্যানেজ করার পর ভিসা আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দেশের ভিসা সেন্টারে টুরিস্ট ভিসার জন্য আবেদন করে নিতে পারেন।

ব্যাক প্যাকিং

ভিসা হাতে পাওয়ার পর আপনাকে ব্যাক প্যাকিং করতে হবে। সাথে কি কি নেবেন তা নির্ভর করবে আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন, কতদিন থাকবেন তার ওপর। যেমন পাহাড়ি কোনো দেশে বেড়াতে গেলে অবশ্যই ব্যাগের ওজন কম রাখা দিকে মন দিতে হবে। তবে যেখানেই যান না কেন, ব্যাগ ভর্তি জিনিস না নিয়ে দেখেশুনে দরকারি জিনিস নিতে হবে। আপনার একান্ত কি কি জামাকাপড় লাগতে পারে তা নিতে হবে। আর হ্যাঁ সাথে করে টুথপেস্ট, ব্রাশ, জরুরি গামছা বা তোয়ালে, ক্যাপ, জুতা, বেল্ট, চাঁদর, জ্যাকেটের সাথে জরুরি ওষুধপত্র নিতে ভুল করবেন না।ভ্রমণে যাওয়ার আগে একজন টুরিস্টের উচিত হলো, কি কি প্রয়োজন হতে পারে তার একটা তালিকা তৈরি করা। তালিকা ধরে ঠিক চিহ্ন দিয়ে সব জিনিস ব্যাগে নিতে হবে। এতে করে দরকারি কোনও কিছু ভুলে ফেলে যাবেন না। সর্বোপরি প্রয়োজনীয় মুদ্রা সংগ্রহে নেয়া। সাধারণত বিদেশে টাকা চলবে না।

মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা। তাই ডলার এন্ডোর্স করতে নেবেন। আপনার যদি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থাকে তবে সেটি ভিন্ন কথা। আর হ্যাঁ, ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো ভালো, চার্জ দীর্ঘ সময় থাকে এমন ও ভালো ক্যামেরা আর মেমোরির মুঠোফোন, যেটি আপনাকে দীর্ঘ সময় সার্ভিস দেবে। যদি ভালো ক্যামেরা থাকে তো কথাই নেই। সেলফি স্ট্যান্ডও নিতে পারেন সাথে করে। আর সাথে একটি নোটবুক বা ল্যাপটপ থাকা তো স্বাভাবিক ব্যাপার!

আমাদের YouTube চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এই লিংক থেকে।

Previous Post

পর্তুগালের শহর ব্রাগা : ইউরোপে সেরা গন্তব্য

Next Post

ভাস্কো দা গামার পর্তুগালে

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন

আমি রাকিবুল ইসলাম নয়ন, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, আমি অবসর সময়ে ব্লগিং করে থাকি। আমার ব্লগে আমি প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে লেখালেখি করি। পাশাপাশি, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং সবুজ প্রযুক্তির প্রচার নিয়ে আমি বিশেষভাবে উৎসাহী।প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজতর করার লক্ষ্য নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমার যাত্রা অব্যাহত রয়েছে, এবং আমি সর্বদা নতুন কিছু শিখতে এবং শেয়ার করতে আগ্রহী।

এই বিভাগের আরও লেখা

হুশড হলিডেজ- ২০২৪
পৃথিবী

হুশড হলিডেজ- ২০২৪ সিজনের নতুন কর্মক্ষেত্রের প্রবণতা!

January 8, 2025
লিবিয়া দেশ
পৃথিবী

লিবিয়া দেশ সম্পর্কে অজানা তথ্য?

January 8, 2025
লেবানন দেশ  সম্পর্কে
পৃথিবী

লেবানন দেশ  সম্পর্কে আকর্ষণীয় তথ্য!

January 8, 2025
উত্তর কোরিয়া
পৃথিবী

উত্তর কোরিয়া ভিসা নীতি প্রয়োজনীয়তা!

January 8, 2025
আইসল্যান্ড দেশ
পৃথিবী

আইসল্যান্ড দেশ সম্পর্কে কিছু মজার তথ্য। 

January 8, 2025
ভুটান
পৃথিবী

ভুটান সম্পর্কে অনন্য তথ্য আপনার অবশ্যই জানা উচিত। 

January 8, 2025
Next Post
ভাস্কো দা গামার পর্তুগালে

ভাস্কো দা গামার পর্তুগালে

আনন্দের নৌ-ভ্রমণ

আনন্দের নৌ-ভ্রমণ

প্রমোশনাল মেইল বন্ধ করবেন যেভাবে

প্রমোশনাল মেইল বন্ধ করবেন যেভাবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

লেখকের পছন্দ

ক্যালকুলাস-১ পদার্থ বিজ্ঞান

ক্যালকুলাস-১ পদার্থ বিজ্ঞান সাজেশন অনার্স প্রথম বর্ষ (PDF)

December 16, 2024
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ভিসা আবেদন প্রক্রিয়াকরণ। 

January 8, 2025
Bangla 2nd Paper SSC 2025 MCQ

Bangla 2nd Paper SSC MCQ suggestion-18(Pdf)

December 26, 2024
benapole to dhaka train

Benapole to Dhaka Train

December 14, 2025
  • আমার সম্পর্কে
  • শর্ত ও নীতিমালা
  • গোপনীয় নীতি
  • যোগাযোগ করুন

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • স্কলারশীপ
  • ইউরোপ আপডেট
  • ইংরেজি শিক্ষা
  • চাকরি-বাকরি
  • পর্তুগাল আপডেট
  • ভিসা তথ্য
  • Book Session

© 2024 All Rights Reserved - Rakibul Islam Nayon